মেইন মেনু
Banglaconverter.xyz
, , Loading date...

এসি বিটিইউ ক্যালকুলেটর

আপনার রুমের জন্য সঠিক সাইজের এসি নির্বাচন করুন

প্রয়োজনীয় কুলিং ক্ষমতা
০ BTU
০ টন এসি

রুমের মাপ দিয়ে হিসাব করুন
5 / 5
(3 টি রিভিউ)
সতর্কতা ও নিয়মাবলি: স্প্যাম বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনার দেওয়া মন্তব্যটি সম্পূর্ণ পাবলিক বা সবার জন্য উন্মুক্ত থাকবে। ব্যবহারকারীদের মতামতের জন্য এই ওয়েবসাইট কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় আমরা কোনো ব্যক্তিগত তথ্য (যেমন: আইপি অ্যাড্রেস) সেভ করি না।
সাম্প্রতিক রিভিউ সমূহ
শাকিল
2026-07-30

ভালো 👍

রক্তিম
2026-07-30

অনেক দিন ধরে একুরেট বিটিইউ ক্যালকুলেটর খুঁজছিলাম। এবার পেলাম।

আশা
2026-07-30

অনেক কাজের একটা টুল, ভালো লেগেছে।

Ac Btu Calculator: সঠিক বিটিইউ (BTU) / টনের এসি কেনার গাইড

ইনভার্টার এসি নাকি নন-ইনভার্টার?

আপনার বাসায় এসি যদি দিনে ৪-৫ ঘণ্টার বেশি চলে, তবে অবশ্যই ইনভার্টার এসি কিনুন। এতে বিদ্যুত সাশ্রয় হবে, বিল বাচবে। জেনে রাখা ভালো ইনভার্টার এসি রুম নির্দিস্ট তাপমাত্রায় ঠান্ডা করার পর আউটডোর ইউনিটের কম্প্রেসর সম্পূর্ন বন্ধ না করে গতি কমিয়ে দেয়, ফলে বিদ্যুৎ বিল প্রায় ৫০-৬০% কম আসে। কারন আমরা জানি বৈদ্যুতিক মোটরের স্টার্টের সময় বেশি পরিমান বিদ্যুৎ প্রয়োজন হয়। অপর দিকে নন-ইনভার্টার এসি নির্দিস্ট তাপমাত্রায় আসার পর এর কম্প্রেসার পুরোপুরি বন্ধ করে দেয়। বারবার চালু ও বন্ধ করতে গিয়ে অনেক বেশি বিদ্যুৎ খরচ করে।

কপার কন্ডেন্সার দেখে নিন

এটা ঠান্ডা করার এবং এসি দীর্ঘ স্থায়ী করার একটা অন্যতম দিক। ভালো থিকনেসের ফিন, পাইপ, কন্ডেন্সার থাকা এসি গুলো দীর্ঘদিন ভালো সার্ভিস দিতে দেখা যায়। তবে বাংলাদেশের বাজারে অ্যালুমিনিয়াম এবং কপার, বা দুই ধরনের মিশ্রিত কন্ডেন্সারের এসি পাওয়া যায়। সবসময় ১০০% কপার কন্ডেন্সার যুক্ত এসি কেনার চেষ্টা করা উচিত। কপার কন্ডেন্সার যুক্ত এসি রুম দ্রুত ঠান্ডা করে এবং এটি মেরামত করাও সহজ। এছাড়া গোল্ড ফিন কোটিং, এসির মরিচা প্রতিরোধে কাজ করে থাকে।

সঠিক টন নির্ধারণ

এসি কেনার ক্ষেত্রে এটি সব থেকে জরুরী। আপনার প্রয়োজনের অতিরিক্ত বা কম ২টিই দীর্ঘমেয়াদে আপনার এসির পার্ফরমেন্স কমিয়ে দিতে পারে। রুমের মাপের চেয়ে কম টনের এসি কেনা যাবে না, এতে বিদ্যুত বিল যেমন বেশি আসবে, এসির লাইফটাইমও কমে যাবে, কারন এটি সঠিক ভাবে বন্ধ না হয়ে চলতেই থাকবে। ক্যালকুলেটরের রেজাল্ট অনুযায়ী সঠিক টন নির্বাচন করুন।

সঠিক ইন্সটলেশন

ভালো এসি কিনলেই শুধু হলো না, দক্ষ ইন্সটলার দিয়ে ইন্সটল করা জরুরী। তবে গ্রাহক হিসেবে আপনাকেও কিছু দিক অবশ্যই মনে রাখতে হবে।

  • ইন্সটল করার সময় অবশ্যই ভ্যাকুয়ম করে নিতে হবে। এটা অনেকেই করতে চায় না তবে এটা করাটাই নিয়ম।
  • আউটডোরে সরাসরি রোদ পড়ে এমন যায়গায় ইন্সটল করা থেকে বিরত থাকতে হবে।
  • ছাদ থেকে কম পক্ষে ১ ফুট নিচে ইনডোর ইউনিট স্থাপন করতে হবে।
  • ইন্সটলের পর পাইপের জয়েন্ট গুলো লিক করছে কিনা পরীক্ষা করিয়ে নেবেন।

আফটার সেলস সার্ভিস

এসি কেনার আগে আপনার এলাকায় ওই ব্র্যান্ডের সার্ভিস সেন্টার আছে কি না তা নিশ্চিত হোন। এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর পর এসি সার্ভিস করাতে ভুলবেন না।

রেফারেন্স ও গণনার নিয়ম

এটি ASHRAE (Fundamentals) স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিজাইন করা হয়েছে। বাংলাদেশের মতো ট্রপিক্যাল আবহাওয়ায় সঠিক শীতলীকরণের জন্য প্রতি বর্গফুটে ৬৫ BTU বেস লোড এবং প্রতি মানুষের জন্য ৬০০ BTU ধরা হয়েছে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

ইনভার্টার এসি নাকি নন-ইনভার্টার এসি ভালো?

প্রতিদিন ৪-৫ ঘণ্টার বেশি এসি চালালে ইনভার্টার এসি বেছে নেওয়া ভালো, কারণ এটি কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ বিল প্রায় ৫০-৬০% পর্যন্ত কমাতে সাহায্য করে।

এসিতে কপার কন্ডেন্সার কেন গুরুত্বপূর্ণ?

১০০% কপার কন্ডেন্সার এসিকে দ্রুত ঠান্ডা করতে ও দীর্ঘস্থায়ী সার্ভিস দিতে সাহায্য করে, পাশাপাশি মেরামতও তুলনামূলক সহজ হয়।

রুমের জন্য সঠিক টনের এসি কীভাবে নির্ধারণ করব?

রুমের দৈর্ঘ্য, প্রস্থ, মানুষের সংখ্যা, জানালা-দরজার সংখ্যা এবং দেয়ালের ধরন বিবেচনা করে ASHRAE স্ট্যান্ডার্ড অনুযায়ী বিটিইউ হিসাব করে সঠিক টন নির্ধারণ করা যায়। উপরের ক্যালকুলেটরে তথ্য দিয়ে মুহূর্তেই ফলাফল পাওয়া যাবে।